ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
করমর্দন না করায় ক্ষুব্ধ শোয়েব আখতার
ডুয়া স্পোর্টস নিউজ : ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজনার অন্য নাম। তবে এবারের এশিয়া কাপের মাঠের বাইরের দৃশ্য যেন খেলার উত্তাপকেও ছাপিয়ে গেছে। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের করমর্দন না করার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। আর এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।
তিনি বলেন, "ক্রিকেট একটা খেলা, এটাকে রাজনীতি বানাবেন না।" শোয়েবের মতে, ভারতীয় দলের এমন আচরণ খেলোয়াড়সুলভ নয় এবং এটি দুই দেশের সম্পর্ক ও খেলাধুলার সৌহার্দ্যকে ক্ষুণ্ন করে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। টসের সময় দুই দলের অধিনায়করা করমর্দন করেননি।
ম্যাচ শেষেপাকিস্তানি ক্রিকেটাররা করমর্দনের জন্য অপেক্ষা করলেও ভারতীয় খেলোয়াড়রা মাঠে আসেননি। সূর্যকুমার যাদব ও শিবাম দুবে জয় শেষে সোজা চলে যান ড্রেসিংরুমে। এমনকি ভারতের সাপোর্ট স্টাফদের ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দিতে দেখা যায়, যখন পাকিস্তানি দল করমর্দনের জন্য মাঠে ছিল।
শোয়েব আরও বলেন,"এই আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না। ভারতীয় ক্রিকেট দল, সাবাশ। ভালো খেলেছো। কিন্তু, ক্রিকেটে রাজনীতিকে মেশাবে না। ম্যাচ হয়েছে, সৌজন্যও দেখাও। এটা কোনও বড় ব্যাপার নয়।"
তিনি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘার ম্যাচ-পরবর্তী প্রেজেন্টেশন অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্তকেও সমর্থন করেছেন,"ভালো করেছে, একেবারেই সঠিক সিদ্ধান্ত নিয়েছে,"
ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ:টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ১২৭ রান সংগ্রহ করে, যেখানে শাহিন আফ্রিদির শেষ দিকের ক্যামিও ইনিংস দলকে কিছুটা লড়াইয়ের পুঁজি এনে দেয়। জবাবে ভারতীয় ব্যাটাররা—সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা ও তিলক বর্মা—জ্বলে উঠে ৭ উইকেটের সহজ জয় নিশ্চিত করে।
শুধু মাঠের পারফরম্যান্স নয়, ম্যাচ-পরবর্তী সৌজন্য আচরণ নিয়েও এবার বিতর্কের আগুনে পুড়ছে ভারত-পাকিস্তান ক্রিকেট।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস