ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
নেপালের দাঙ্গার ভেতর আতঙ্কে জামাল ভুঁইয়া
নিজস্ব প্রতিবেদক :নেপালের তীব্র সরকারবিরোধী আন্দোলনের ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাঠমান্ডুতে অবস্থানকালে হোটেলবন্দি থেকে ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলির শব্দের মধ্যে কাটাতে হয়েছে দিনগুলো।
তবে এমন বৈরি পরিবেশেও মনোবল হারাননি দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। বরং তিনি মনে করেছিলেন, হোটেলে না থেকে বাইরে বের হওয়াই হয়তো নিরাপদ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশে ফেরার পর গণমাধ্যমকে নিজের অভিজ্ঞতার কথা জানান জামাল। তিনি বলেন, ‘আসলে যারা আন্দোলন করছিল, আমি তাদের সঙ্গে যেতে চেয়েছিলাম। কারণ আমার মনে হয়েছিল হোটেলে থাকা নিরাপদ নয়। বরং রাস্তায় গেলে হয়তো নিরাপত্তা পাওয়া যেতে পারে।’নেপালে আটকে থাকার সময় তিনি নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে হোটেলের বাইরে দেখা যাচ্ছিল বিশাল ধোঁয়ার কুণ্ডলি। ভিডিওতে জামালকে বলতে শোনা যায়, ‘এখানে আমরা নিরাপদ নই।’
ভয়াবহ সেই মুহূর্ত স্মরণ করে জামাল আরও বলেন, ‘আমি আমার হোটেলের চার তলায় ছিলাম। হঠাৎ দেখি ধোঁয়া আসছে। বাইরে তাকিয়ে দেখি দুটো বাসায় আগুন লাগাচ্ছে। একজন এমপির গাড়ি পুরো ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে। তখন সত্যিই ভয় পেয়েছিলাম।’তিনি জানান, পরিস্থিতি উত্তপ্ত থাকায় দীর্ঘ দুই ঘণ্টা হোটেলের লবিতেই ছিলেন। ‘সবাই আমাকে দুই তলায় যেতে বলছিল। কিন্তু আমি বলেছিলাম, লবিতেই আমি নিরাপদ।’
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত