ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ শ্রীলঙ্কার বিপক্ষে নামছে বাংলাদেশ, জয়ের প্রত্যাশা
স্পোর্টস ডেস্ক:জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। তবে এবারই শুরু হতে যাচ্ছে তাদের আসল পরীক্ষা। আজ (শনিবার) রাত সাড়ে ৮টায় শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ভেন্যু হিসেবে থাকছে আগের মতোই আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে টাইগার পেসার তানজিম হাসান সাকিব জানান, দল পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। তিনি বলেন,“আমাদের লক্ষ্য একটাই—জয়। শ্রীলঙ্কার বিপক্ষে আগেও জিতেছি, তাই আত্মবিশ্বাস আছে। আমরা মাঠে নামব জয়ের উদ্দেশ্যে। যেখানেই যাই বাংলাদেশি সমর্থকরা আমাদের সঙ্গে থাকেন, এবারও তাদের সমর্থন পাব বলে আশা করি।”
শ্রীলঙ্কা সিরিজ থেকে পাওয়া আত্মবিশ্বাস
এশিয়া কাপের আগে তিন ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হারের পর টেস্টে ড্র করেছে এবং টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছে তারা। এই সাফল্যই সাকিবদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। সাকিব বলেন,“এশিয়া কাপের আগে তাদের বিপক্ষে খেলেছি, তাই আমরা জানি তারা কী করতে পারে। তাদের থামানোই হবে আমাদের লক্ষ্য।”
পিচ ও বোলিং নিয়ে সাকিবের মত
হংকংয়ের বিপক্ষে দারুণ বোলিংয়ের প্রশংসা পেয়েছেন তানজিম সাকিব। আবুধাবির পিচ সম্পর্কে তিনি বলেন,“এখানকার পিচ দারুণ। এখানে বোলিং করে আমি উপভোগ করেছি। আশা করছি শ্রীলঙ্কার বিপক্ষেও একইভাবে উপভোগ করতে পারব।”
প্রিয় বোলার ডেল স্টেইনের কথা উল্লেখ করে সাকিব আরও বলেন,“ছোটবেলা থেকেই ডেল স্টেইনের খেলা দেখি। আমার অ্যাগ্রেশন ন্যাচারাল, এটা নিজে থেকেই আসে। মুস্তাফিজ ভাইয়ের মতো শান্ত নই।”
স্পিন অপশন ও দলীয় পরিকল্পনা
বাংলাদেশ দলে বাড়তি স্পিন অপশন হিসেবে আছেন শামীম হোসেন পাটোয়ারী। যদিও হংকং ম্যাচে তাকে ব্যবহার করেননি অধিনায়ক লিটন দাস। সাকিব বলেন,“৩ সিমার, ২ স্পিনার—সবাই ভালো করেছে। শামীমকে ব্যবহার করার প্রয়োজন মনে করেননি ক্যাপ্টেন। যখন প্রয়োজন হবে তখনই তাকে কাজে লাগানো হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ