ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জাকসু নির্বাচন: ১৫ হলের ভোট গণনা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে তৃতীয় দিনে প্রবেশ করেছে। নির্বাচনের ১৫টি হলের গণনা শেষ হয়েছে এবং বাকি ৬টি হলের ভোটের ফলাফল দুপুরের মধ্যে ঘোষণার আশা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী জানান, মোট ১৫টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই ভোট গণনা চলছে। তবে বাকি ৬টি হলের ভোট গণনা কখন শেষ হবে, তা এখনও নিশ্চিত নয়।
এর আগে হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছিল। তবে ফলাফল প্রকাশের সঠিক সময় নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান শুক্রবার রাতে জানিয়েছেন, রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, প্রথমে বিকেলে ফলাফল প্রকাশের কথা বলা হয়েছিল, পরে রাত ১০টা থেকে ১১টার মধ্যে বেসরকারিভাবে ফল প্রকাশের কথা বলা হয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত