ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
কক্সবাজারে গোল্ডকাপ ফাইনালে রণক্ষেত্র
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরিণত হলো বিশৃঙ্খলা ও রণক্ষেত্রে। রামু ও টেকনাফ উপজেলার মধ্যকার বহুল প্রতীক্ষিত খেলাটি শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও তা স্থগিত ঘোষণা করে প্রশাসন।
স্টেডিয়ামের ধারণক্ষমতার বাইরে টিকিট বিক্রি, পর্যাপ্ত নিয়ন্ত্রণের অভাব ও অতিরিক্ত ভিড়ের কারণে খেলোয়াড়রা মাঠে নামতেই পারেননি। উচ্ছ্বসিত দর্শকরা গেইট ভেঙে ভেতরে ঢুকে পড়লে মুহূর্তেই খেলার পরিবেশ ভেঙে পড়ে।
অল্প সময়ের মধ্যেই ক্রীড়ার আসর পরিণত হয় সহিংসতায়। দর্শকদের বিক্ষোভে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ ও ইটপাটকেল নিক্ষেপ। এতে আহত হন অন্তত ১০ জন আনসার ও পুলিশ সদস্যসহ বেশ কিছু দর্শক।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ছোড়ে। তবে স্টেডিয়ামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ঘটনার তদন্ত হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন আশ্বাস দিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অব্যবস্থাপনা যেন আর না ঘটে সেজন্য কঠোর নজরদারি থাকবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত