ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
হামলার শঙ্কা কাটিয়ে অবশেষে ঢাকায় ফুটবল দল
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েকদিন অনিশ্চয়তায় কাটানোর পর অবশেষে নিরাপদে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজে তারা কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সকাল ৯টার মধ্যে খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বেলা ১১টার মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করে তারা ফ্লাইটের অপেক্ষায় ছিলেন।
দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার উদ্দেশ্যে বাংলাদেশ দল নেপাল সফরে গিয়েছিল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলেও রাজনৈতিক অস্থিরতা ও সরকার পতনের পর ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচ বাতিল করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফ)।
রাজনৈতিক সহিংসতার মধ্যে টানা তিনদিন হোটেলে বন্দি ছিলেন ফুটবলাররা। এমনকি আন্দোলনকারীরা টিম হোটেলে হামলার চেষ্টা করলেও হোটেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে বড় ধরনের কোনো বিপদ ঘটেনি। আন্দোলনকারীদের বোঝানো হয়, সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব অবস্থান করছেন না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস