ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জাকসু নির্বাচনে ব্যালট কারচুপির অভিযোগ ছাত্রদলের
নিজস্ব প্রতিবেদকঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে জামায়াতে ইসলামীর কোম্পানি থেকে নেওয়া ব্যালট ব্যবহার করে ভোটে কারচুপির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মাওলানা ভাসানী হলে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানানো হয়।
ভিপি প্রার্থী শেখ সাদী হাসান বলেন, “নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর এক অখ্যাত কোম্পানি থেকে ব্যালটপেপার ও ওএমআর মেশিন সংগ্রহ করেছে। ছাত্রশিবিরকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনায় কারচুপির চেষ্টা হচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীদের চাপের পর কমিশন ম্যানুয়াল গণনার সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু একই কোম্পানির ব্যালটপেপার ব্যবহার হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, “ছাত্রশিবির তাদের কোম্পানি থেকে আলাদা ব্যালটপেপার নিয়ে কারচুপির নীলনকশা করছে। নির্বাচন কমিশনকে জানিয়েও আমরা নতুন ব্যালটপেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি করেছি, কিন্তু তা মেনে নেওয়া হয়নি। আমরা আশা করি কমিশন নিরপেক্ষতা বজায় রাখবে।”
ছাত্রদলের দাবি, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান করছে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
নির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মোট ভোটার ১১,৮৯৭ জন, যার মধ্যে ছাত্র ৬,১১৫ জন এবং ছাত্রী ৫,৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্র ও ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
ছাত্রদের হলভিত্তিক ভোটার সংখ্যা: আল বেরুনী হল ২১০, আ ফ ম কামালউদ্দিন ৩৩৩, মীর মশাররফ হোসেন ৪৬৪, শহীদ সালাম-বরকত ২৯৮, মওলানা ভাসানী ৫১৪, ১০ নম্বর ছাত্র হল ৫২২, শহীদ রফিক-জব্বার ৬৫০, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ৩৫০, ২১ নম্বর ছাত্র হল ৭৩৫, জাতীয় কবি নজরুল ৯৯২ এবং তাজউদ্দীন আহমদ ৯৪৭।
ছাত্রীদের হলভিত্তিক ভোটার সংখ্যা: নওয়াব ফয়জুন্নেসা ২৭৯, জাহানারা ইমাম ৩৬৭, প্রীতিলতা ৩৯৬, বেগম খালেদা জিয়া ৪০৩, সুফিয়া কামাল ৪৫৬, ১৩ নম্বর ছাত্রী ৫১৯, ১৫ নম্বর ছাত্রী ৫৭১, রোকেয়া ৯৫৬, ফজিলাতুন্নেছা ৭৯৮ এবং তারামন বিবি ৯৮৩।
কেন্দ্রীয় সংসদের ২৫ পদে ১৭৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৮টি প্যানেল অংশগ্রহণ করছে।
ভোটগ্রহণে নিরাপত্তা নিশ্চিত করতে ১৫০০ পুলিশ, ৭ প্ল্যাটুন বিজিবি এবং ৫ প্ল্যাটুন আনসার ক্যাম্পাসে মোতায়েন থাকবেন। এছাড়া আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাম্পাসের ভিতরে ও বাইরে দায়িত্ব পালন করবেন। ভোট গণনা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)