ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শুরু হলো জাকসু নির্বাচনের ভোটগ্রহণ
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে ২২৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয় এবং এটি বিকেল ৫টা পর্যন্ত চলবে।
এর আগে, বুধবার রাতে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে প্রতিটি ভোট কেন্দ্রেও ব্যালট সরবরাহ সম্পন্ন হয়।
ভোটের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন উপলক্ষে ১৫০০ পুলিশ, ৭ প্ল্যাটুন বিজিবি এবং ৫ প্ল্যাটুন আনসার ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে। এছাড়া, সম্ভাব্য অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের জন্য আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের ভিতরে ও বাইরে অবস্থান করছেন।
মীর মশরারফ হোসেন হল সংলগ্ন গেট ও প্রান্তিক গেট ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল গেট ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দোকান ও মার্কেটও নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। তবে সব আবাসিক হলের ক্যান্টিন ও দোকান খোলা থাকবে এবং পর্যাপ্ত খাবার মজুদ রাখতে বলা হয়েছে।
নিরাপত্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেটের জরুরি বিভাগ ছাড়া ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শুধু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের গোলাকার স্টিকার এবং নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। স্টাফ বাসগুলো প্রান্তিক গেট দিয়ে প্রবেশ করবে।
এবারের জাকসু নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)