ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং কৌশল নিয়ে লিটনের ভাবনা
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের এবারের আসর শুরু হলেও নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল, যেখানে তারা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংয়ের মোকাবেলা করবে। বাংলাদেশের ব্যাটিং, বিশেষ করে বড় শট খেলতে না পারার কারণে বারবার সমালোচিত হচ্ছে। তবে দলের অধিনায়ক লিটন দাস মনে করেন, ছক্কা মারার চেয়ে স্মার্ট ক্রিকেট খেলাটাই বেশি গুরুত্বপূর্ণ।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) আবুধাবিতে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, "টি-টোয়েন্টি ফরম্যাটে আপনি যখন বড় বড় ছয় মারবেন এটা একটা প্লাস পয়েন্ট। আপনি জানেন যেকোনো বিপদে, পরিস্থিতি থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আমার মনে হয় আমাদেরকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে, শুধু ছয় মারার চেষ্টার থেকে। আপনাকে এটা বুঝতে হবে প্রতি ম্যাচে ছয় মারলেই চলবে না। আপনাকে বুঝতে হবে বাউন্ডারি কতখানি আছে, প্রতিপক্ষ কেমন।"
গত নেদারল্যান্ডস সিরিজে দুটি ম্যাচেই বাংলাদেশ বড় ব্যবধানে জিতেছিল। একটি ম্যাচ আট উইকেটে এবং আরেকটি ম্যাচ নয় উইকেটে জয় লাভ করে লিটনের দল। এ কারণে প্রথম দুটি ম্যাচে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিংয়ের সুযোগ পায়নি। তবে লিটন বিশ্বাস করেন, দলের প্রয়োজনের সময়ে বাংলাদেশের মিডল অর্ডার জ্বলে উঠবে।
তিনি বলেন, "আপনি কয়েকটা গেম যদি দেখেন সাম্প্রতিক সময়ে — আমরা টপ অর্ডাররা খুব ভালো পারফর্ম করেছি। মিডল অর্ডারের হাতে খুব বেশি একটা দায়িত্ব আসেনি। আমি বিশ্বাস করি মিডল অর্ডারের হাতে যখনই দায়িত্ব আসবে তারা ঘুরে দাঁড়াবে। আগেও করেছে এবং তারা করে দেখাবে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)