ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ফিল্ডিংকে বেশি গুরুত্ব দিচ্ছেন বিসিবির সভাপতি
বাংলাদেশ ক্রিকেট দল এবার আরও বড় লক্ষ্য নিয়ে এশিয়া কাপের জন্য আরব আমিরাতে পৌঁছেছে। গত কয়েক বছরে এসিসি এবং আইসিসির সব বড় ইভেন্টে বাংলাদেশের আশা ও প্রত্যাশা ছিল অনেক, তবে টাইগাররা বারবার সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এবার কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে নতুনভাবে দল বড় ধাপ এগানোর লক্ষ্য নিয়েছে।
আগামীকাল টাইগাররা তাদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে। এর আগে বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বিসিবির রান স্কোরিং কর্মশালায় অংশ নিয়ে এশিয়া কাপ ও দলের প্রস্তুতি নিয়ে মন্তব্য করেন।
যখন জিজ্ঞাসা করা হয়, এশিয়া কাপে ভালো করার জন্য বাংলাদেশের কী প্রয়োজন, তখন বুলবুল বলেন, এই ফরম্যাটের ক্রিকেটে ব্যাটিং-বোলিং প্রায় সব দলের জন্য একইরকম। পার্থক্য গড়ে দেয় রানিং বিটুইন দ্য উইকেট এবং ফিল্ডিং। যদি আমরা রানিং বিটুইন দ্য উইকেটে ১৫ রান বেশি বা ফিল্ডিংয়ে ১০ রান বেশি করতে পারি, তবে এই ২৫ রানই ম্যাচের ফল নির্ধারণ করবে।
বাংলাদেশের তৃতীয় ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচ নিয়ে বুলবুল বলেন, ওদের ভেন্যুই আরব আমিরাত। কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজাহ। তাই হোম অ্যাডভান্টেজ পেতে পারে। তবু আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে, আমি নিশ্চিত তারা তাদের সর্বস্ব দিলে ভালো করতে পারবে, ইনশাআল্লাহ্।
তিনি আরও যোগ করেন, আমি আশা করি, এই দল অনেক দূর যেতে পারবে। যদিও এই ফরম্যাটে ভবিষ্যদ্বাণী করা কঠিন, তবে আমি দলের প্রতি খুব আত্মবিশ্বাসী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)