ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এসএ২০ লিগে ডাক পেলেন তাইজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ প্রথমবারের মতো বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০–তে খেলার সুযোগ পেলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এবারের নিলামে বাংলাদেশ থেকে নাম দিয়েছিলেন ২৩ ক্রিকেটার, চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছিল ১৪ জনের। সেখান থেকে কেবল তাইজুলকে দলে নিয়েছে ডারবান সুপার জায়ান্টস। তার পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ৩৪ লাখ ৯০ হাজার টাকা (প্রায় ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড)।
বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পেলেই বিপিএলের বাইরে এটাই হবে তাইজুলের প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে বাংলাদেশ থেকে দুজন ক্রিকেটারের নাম ডাকা হয়েছিল। মুস্তাফিজুর রহমানের নাম ওঠলেও তাকে নেয়নি কোনো দল। সাকিব আল হাসান, লিটন দাসদের নাম নিলামে ডাকা হয়নি।
চূড়ান্ত তালিকায় আরও ছিলেন তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম। তবে সংক্ষিপ্ত তালিকা ঘোষণার আগে বাদ পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ।
দক্ষিণ আফ্রিকার এ লিগে এবারের ড্রাফটে নাম দিয়েছিলেন দেশি-বিদেশি মিলে ৭৮২ জন ক্রিকেটার। নিলামে তোলা হয় ৫৪১ জনকে, এর মধ্যে ২৪১ জন বিদেশি। বিদেশি কোটা খালি আছে ২৫টি। দেশি খেলোয়াড় উঠেছে ৩০০ জন, তাদের জন্য ছিল ৫৯টি কোটা। শেষ পর্যন্ত ৮৪ জন ক্রিকেটার দল পেয়েছেন।
রেকর্ড সর্বোচ্চ ১৬.৫ মিলিয়ন র্যান্ডে বিক্রি হয়েছেন তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস (প্রিটোরিয়া ক্যাপিটালস)। ডারবান সুপার জায়ান্টস তাদের বড় তারকা এইডেন মার্করামকে কিনেছে ১৪ মিলিয়ন র্যান্ডে। তবে টানা দ্বিতীয়বারের মতো নিলামে কোনো দল পাননি প্রোটিয়া টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা।
ছয় দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৩ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। এটি হবে এসএ২০–এর চতুর্থ আসর।
ডারবান সুপার জায়ান্টসের স্কোয়াড
এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, নূর আহমেদ, সুনীল নারিন, জস বাটলার, কেনা মাফাকা, ডেভন কনওয়ে, জেরাল্ড কোয়েটজি, ডেভিড বেডিংহাম, মার্কোস অ্যাকারম্যান, ইথান বশ, আন্দিলে সিমিলানে, টনি ডি জর্জি, দায়ান গালিম, তাইজুল ইসলাম, ইভান জোন্স, গাইবার্ট ওয়েগ, ডেভিড ভিসা এবং ড্যারেন ডুপাভিলন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?