ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ডাকসু নির্বাচন: ভোট পড়েছে ৭৮. ৩৩ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে এবং এখন চলছে ফলাফলের গণনা। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জানান, এবারের নির্বাচনে মোট ভোটার উপস্থিতির হার ৭৮.৩৩ শতাংশ।
তিনি বলেন, শহীদুল্লাহ হলে ভোট পড়েছে ৭৫ শতাংশ, ফজলুল হক মুসলিম হলে ৭৯ শতাংশ, অমর একুশে হলে ৭২ শতাংশ। কবি জসীমউদদীন হলে ১,৩০৩ ভোটারের মধ্যে ১,০৬৪ জন ভোট দিয়েছেন, যা ৮২ শতাংশ। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১,৭৫৩ ভোটারের মধ্যে ১,২১২ ভোট কাস্ট হয়েছে, প্রায় ৬৯ শতাংশ। সূর্যসেন হলে ১,৫০৯ ভোটারের মধ্যে ১,২৭৪ জন ভোট দিয়েছেন (৮৫%), আর শেখ মুজিবুর রহমান হলে ১,৬০৯ ভোটারের মধ্যে ১,৩৫০ জন ভোট দিয়েছেন, যা ৮৫ শতাংশ।
ঢাবি প্রশাসন জানিয়েছে, সার্বিকভাবে এবারের নির্বাচনে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য ছিল।
এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার রয়েছেন ১৮,৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০,৯১৫ জন। ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৬২ জন ছাত্রী। এছাড়া প্রতিটি হল সংসদে ১৩টি করে মোট ১৮টি হলে ভোটার সংখ্যা ১,০৩৫ জন, যারা ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। ঢাবির বাইরে উৎসুক শিক্ষার্থী ও জনতার ভিড় লক্ষ্য করা গেছে, যারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)