ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
যে বার্তায় আবিদ পেলেন ভোটারদের আস্থা
নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভোটগ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট প্রয়োগ করার সময় প্রার্থীদের নানা গুণাবলি ও দক্ষতার কথা চিন্তা করেন এবং ভোট দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটারদের একটি অংশ অনুপ্রাণিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বক্তব্যে। বিশেষ করে তার বলা একটি লাইন প্লিজ, কেউ কাউকে ছেড়ে যাবেন না, শিক্ষার্থীদের মনে রেখাপাত করেছে।
বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী আহমদ মারুফ জানান, চাঁনখারপুলে আবিদুল ইসলাম খান যখন এই কথাটি বলেছিলেন, তখন সত্যিই কেউ কাউকে ছেড়ে যায়নি। তার এই আহ্বান আমাকে ভীষণভাবে নাড়া দেয়। আবেগতাড়িত হয়ে আমি তাকে ভোট দিই।
তিনি আরও যোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাহসী নেতৃত্ব প্রত্যাশা করে। আবিদ বিগত সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন করেছেন, যা তার সাহসী চরিত্রের প্রমাণ। শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করার ক্ষমতা ও উদ্যম তার রয়েছে। সবচেয়ে বড় কথা, তিনি ভিন্নমতকে সহ্য করতে জানেন।
এদিকে আরেক শিক্ষার্থী আরাফাত আকাশের অনুভূতিও ছিল ইতিবাচক। তিনি বলেন, ডাকসু নির্বাচন আসলে সৌভাগ্যের বিষয়। নিয়মিত হওয়ার কথা থাকলেও হয় না। এবার ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত ও আশাবাদী। আরও বড় আনন্দের বিষয় হলো, বাংলাদেশপন্থী প্রার্থীদের ভোট দেওয়ার সুযোগ পেয়েছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)