ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
সাংবাদিক তরিকুলের মৃত্যুতে ফরহাদের শোকবার্তা
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) দায়িত্ব পালনকালে সাংবাদিক তরিকুল শিবলীর (৪০) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শিবির প্যানেলের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এই শোক জানাঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণ করা সাংবাদিক তরিকুল শিবলী (৪০)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জিএস (সাধারণ সম্পাদক) পদে প্রতিদ্বন্দ্বিতা করা শিবির প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে এই শোক ও সমবেদনা জানান তিনি।
স্ট্যাটাসে ফরহাদ লেখেন,
“সাংবাদিকতা একটি মহান পেশা, যেখানে সত্য প্রকাশ করা একটি মৌলিক দায়িত্ব। সহকর্মী ও সুহৃদদের মধ্যে তরিকুল শিবলীর এই অকাল মৃত্যু নিঃসন্দেহে গভীর বেদনাদায়ক।”
তিনি আরও লেখেন,
“আমরা মহান রবের কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, তার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করেন।”
এর আগে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে, ডাকসু নির্বাচন কভার করার সময় কার্জন হলের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক তরিকুল শিবলী। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, তিনি চ্যানেল এস-এ সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়, আর বসবাস করতেন উত্তরার দিয়াবাড়ি এলাকায়। তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন।ন ফরহাদ।
এর আগে দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তরিকুল শিবলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিজের ফেসবুক স্ট্যাটাসে এস এম ফরহাদ লেখেন, সাংবাদিকতা একটি মহান পেশা, যেখানে সত্য তুলে ধরা মৌলিক দায়িত্ব। তরিকুলের এই অকাল মৃত্যু নিঃসন্দেহে তার সহকর্মী, সুহৃদ ও পরিবার-পরিজনের জন্য বেদনাদায়ক।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আমরা মহান রবের কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন ভাইকে ক্ষমা করে দেন, তার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর