ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচন: নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন ঘিরে ক্যাম্পাসের ও ভোটকেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি 'খুবই স্বাভাবিক' রয়েছে এবং কোনো প্রকার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ডাকসু ও হল সংসদের নির্বাচন আগামীকাল ৯ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমবারের মতো হলের বাইরে আটটি কেন্দ্রে। সব কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং বিঘ্নিত হওয়ার কোনো ধরনের আশঙ্কা নেই। কোনো প্রকার গুজবে কান না দিয়ে বৈধ কার্ডধারী সব শিক্ষার্থীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।"
তফসিল অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। এবারের নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে—কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি পদে। ভোট গণনা শেষে রাতেই বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফল ঘোষণা করা হবে।
ডাকসুতে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটারের মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র রয়েছেন। এবারের নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৪০৯ জন পুরুষ এবং ৬২ জন নারী প্রার্থী।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)