ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
'ডাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই'
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেন ডাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। কোন ধরণের শঙ্কা আমরা দেখছি না। ভোটগ্রহণ সকাল আটটা থেকে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। যদি চারটার সময়ও কেউ ভোটকেন্দ্রের সামনে অবস্থান করবে তাদেরও সুযোগ দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এবারের নির্বাচন হবে একটি মডেল নির্বাচন, যা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুসরণ করতে পারে এমন দৃষ্টান্ত ঢাবি শিক্ষার্থীরা তৈরি করবে।”
অধ্যাপক জসীম বলেন, “যেভাবে আপনাদের কথা দিয়েছিলাম সেগুলোর প্রত্যেকটি ধাপ অনুসরন করে আজকের এই পর্যায়ে এসেছি। আগামীকাল সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হবে। বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শিক্ষার্থীরা ডাকসুতে অংশগ্রহণ করছে। আপনারা ডাকসু প্রার্থীদের সংখ্যা দেখেই বুঝতে পারছেন।”
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী সবাই যেন ভোট দিতে আসে তাদের প্রতি অনুরোধ থাকবে। আমরা ৮ টি কেন্দ্রে ৮১০ টি বুথ স্থাপন করেছি। আমরা সকল অংশীজনের সহযোগিতা চাই। যেন আমরা সুষ্ঠুভাবে একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারি।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ