ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৈজ্ঞানিক নিবন্ধন প্রকাশে দেশসেরা ঢাবি; সেরা দশে যেসব বিশ্ববিদ্যালয়
২০২৪ সালে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোট ১৫,৪১৩টি বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশিত হয়েছে। এই প্রকাশনার সংখ্যা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আবারও শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘স্কোপাস ডাটাবেইজ’ এর উপাত্ত বিশ্লেষণ করে সম্প্রতি ‘সায়েন্টিফিক বাংলাদেশ’ ম্যাগাজিন বাংলাদেশের গবেষণা পরিস্থিতির প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানা যায়, এবছর শীর্ষ দশে দেশের তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
স্কোপাসের তথ্যানুসারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রকাশনা সংখ্যা ১,৫০০টি, যা আগের বছরের ১,৪১০টির চেয়ে কিছুটা বেশি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) রয়েছে দ্বিতীয় অবস্থানে ১,১০০টি প্রকাশনা নিয়ে, যেখানে গত বছর তাদের সংখ্যা ছিল ১,০৮০টি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) রয়েছে তৃতীয় স্থানে ৯০০টির বেশি প্রকাশনা নিয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চতুর্থ অবস্থানে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি রয়েছে পঞ্চম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ষষ্ঠ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সপ্তম, নর্থ সাউথ ইউনিভার্সিটি অষ্টম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নবম এবং খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দশম স্থানে অবস্থান করছে।
২০২৪ সালে বাংলাদেশের গবেষকদের প্রধান গবেষণা ক্ষেত্র ছিল প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান। প্রতিবেদনে প্রবন্ধের পাশাপাশি কনফারেন্স পেপার, রিভিউ, বইয়ের অধ্যায়, চিঠি, ভুল সংশোধনী, নোট, সম্পাদকীয়, ডেটা পেপার, বই এবং সংক্ষিপ্ত সমীক্ষার মতো বিভিন্ন গবেষণা নথি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া ২০২৪ সালে কোনো পেটেন্ট নিবন্ধিত হয়নি, তবে গত বছর প্রথমবারের মতো টেক্সটাইল গবেষণায় প্রকাশনা দেখা গেছে। বাংলাদেশের গবেষকদের দ্বারা প্রকাশিত শীর্ষ জার্নালগুলো হল- হেলিয়ন, প্লস ওয়ান, সায়েন্টিফিক রিপোর্টস, আইইইই অ্যাকসেস, হেলথ সায়েন্স রিপোর্টস, সাসটেইনেবিলিটি সুইজারল্যান্ড, আরএসসি অ্যাডভান্সেস, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিউশন রিসার্চ।
স্কোপাস ডেটাবেইজ অনুসারে, ২০২৪ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক আবু রেজা মো. তৌফিকুল ইসলাম ১০৬টি নিবন্ধ প্রকাশ করে শীর্ষস্থান অর্জন করেছেন। দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এম খালিদ হোসেন এবং তৃতীয় স্থানে আছেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, দিনাজপুর-এর আকবর হোসেন।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে স্কোপাস ডাটাবেইজের সহায়তায় ‘সায়েন্টিফিক বাংলাদেশ’ প্রতিবছর জানুয়ারির শুরুতে বাংলাদেশের গবেষণা পরিস্থিতির তালিকা প্রকাশ করে আসছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ