ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
অপপ্রচারকারীদের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে: আবিদুল
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, প্রতিকূলতা থাকুক, আগামীকাল অপপ্রচারকারীদের ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাইবার অ্যাটাক নিয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আবিদুল আরও বলেন, কখনো কাউকে পেছন থেকে আঘাত করার চেষ্টা করিনি। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেছি। যারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিংয়ের মাধ্যমে মোকাবিলা করতে চায়, তাদের ব্যালটের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিহত করবে।
এ সময় ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, আগামীকাল সাইবার অ্যাটাকের বিরুদ্ধে ব্যালট অ্যাটাক হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা সাইবার অ্যাটাক করছে তারা বাই ডিফল্ট বিজয়ী হলে ঢাবির ৪০ হাজার শিক্ষার্থীর আইডি হুমকির মুখে পড়বে। এজন্য আপনারা চিন্তাভাবনা করে ভোট দেবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী