ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ছাত্রশিবিরের ফরহাদের ডাকসু নির্বাচনে অংশ নিতে বাধা নেই
নিজস্ব প্রতিবেদক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে ছাত্রশিবির মনোনীত প্রার্থী এস এম ফরহাদের অংশগ্রহণে আর কোনো বাধা নেই। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেয়। একই সঙ্গে হাইকোর্টের পূর্ববর্তী স্থগিতাদেশ বাতিল করে বলা হয়েছে, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বরই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিন শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানান, "শুধু ছাত্রলীগ করার কারণে ফরহাদের প্রার্থিতা বাতিল হয়নি, বরং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।"ডাকসু নির্বাচন ঘিরে এবার বেশ কয়েকটি ছাত্রসংগঠন পৃথক প্যানেল ঘোষণা করেছে। ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বাম সংগঠনসমূহ এবারের নির্বাচনে পূর্ণ ও আংশিক মিলিয়ে প্রায় ১০টি প্যানেল দিচ্ছে।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি কেন্দ্রীয় পদে ৪৭১ জন এবং ১৮টি হলের ১৩টি পদের জন্য ১,০৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রসঙ্গত, ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করা হয় গত ৪ আগস্ট, যেখানে বলা হয়—তিনি আগে ছাত্রলীগে যুক্ত ছিলেন, এরপর কীভাবে শিবিরের প্যানেল থেকে প্রার্থী হলেন, তা প্রশ্নবিদ্ধ। এই রিট দায়ের করেন অপরাজেয় ৭১ ও অদম্য ২৪ প্যানেলের প্রার্থী ফাহমিদা আলম।
বাম সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলেও তিনটি সংগঠন অংশ নিচ্ছে—বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল (জাসদ)।ছাত্রশিবির থেকে এবারের নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসুর বহুল প্রতীক্ষিত এই নির্বাচন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ