ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
নুরের ওপর হামলার প্রতিবাদ জানাল ঢাবি সাদা দল
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এ নিন্দা জানান হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। নুরুল হক নুরের ওপর হামলা তারই আলামত হতে পারে বলে মন্তব্য করেন তারা।
সাদা দলের নেতৃবৃন্দ বলেন, এই হামলার পেছনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা উচিত। তারা আরও বলেন, অস্থিতিশীল পরিবেশ রুখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিবাদবিরোধী ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে সংযম, সহনশীলতা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় একত্রিত থাকতে হবে।
বিবৃতিতে বলা হয়, গত বছরের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনাকে জয়ী করতে হবে এবং দেশকে বেআইনী শাসন ও অস্থিরতার শৃঙ্খল থেকে বেরিয়ে আনতে হবে। আইনের শাসন সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও স্থিতিশীল দেশ গড়ে তোলার বিকল্প নেই। কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতাবান করে ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিতের মাধ্যমেই জাতি ঐক্যবদ্ধ হতে পারবে।
সাদা দল নেতৃবৃন্দ নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতিআহ্বানজানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত