ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ডাকসুর ভোট প্রক্রিয়া নিয়ে শঙ্কায় ছাত্রদল প্রার্থী আবিদুল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট প্রদান প্রক্রিয়া নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি আশঙ্কা করছেন, প্রত্যেক ভোটারকে ৪১টি করে ভোট দিতে যে দীর্ঘ সময় লাগবে, তাতে বহু শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হতে পারেন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম এই শঙ্কার কথা তুলে ধরেন।
তিনি তার আশঙ্কার কারণ ব্যাখ্যা করে বলেন, "ডাকসু ও হল সংসদ মিলিয়ে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। আমাদের হিসাবে, প্রতিটি ভোট দিতে ৮ থেকে ১০ মিনিট সময় লাগবে। সেই হিসাবে, একটি বুথে ঘণ্টায় সর্বোচ্চ ৮টি ভোট দেওয়া সম্ভব।"
তিনি একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, "যদি একটি কেন্দ্রে ২০টি বুথও থাকে, তাহলে সেখানে ঘণ্টায় ১৬০টি এবং ৮ ঘণ্টায় সর্বোচ্চ ১,২৮০টি ভোট পড়বে। অথচ, কোনো ভোটকেন্দ্রেই সাড়ে চার হাজার ভোটারের কম নেই। এত বিপুল সংখ্যক ভোটার এত অল্প সময়ে কীভাবে ভোট দেবেন, তা নিয়ে আমরা আতঙ্কিত।"
আবিদুল জানান, এই উদ্বেগের কথা তারা চিফ রিটার্নিং অফিসারকে জানিয়েছেন এবং জবাবে তিনি পর্যাপ্ত কেন্দ্র রাখার আশ্বাস দিয়েছেন।
একই সঙ্গে তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনেরও অভিযোগ তোলেন। তিনি বলেন, "গতকাল টিএসসিতে একজন প্রার্থী আলোকসজ্জা করেছেন এবং কনসার্ট করে ইশতেহার ঘোষণা করেছেন, যা সম্পূর্ণরূপে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী