ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ডাকসু নির্বাচন: বাগছাস প্যানেল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন হাসিব
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) প্যানেল থেকে বেরিয়ে স্বতন্ত্র হিসেবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে হাসিবুল ইসলাম নিজেই মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, প্যানেল থেকে সরে দাঁড়ানোর সুনির্দিষ্ট কোনো কারণ তিনি জানাননি।
জানা গেছে, আসন্ন ডাকসু নির্বাচনের জন্য বাগছাসের পক্ষ থেকে হাসিবকে ‘মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক’ পদে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি দলীয় প্যানেল থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি এজিএস এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক—এই দুটি পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, প্যানেল চূড়ান্ত করা নিয়ে সংগঠনের অভ্যন্তরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছে, এই অসন্তোষের জেরেই হাসিবুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)