ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
ডাকসুর হল সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন আপন দুই ভাই
ডাকসুর শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু উবাইদা আব্দুল্লাহ খন্দকার ও সাহিত্য সম্পাদক পদে লড়ছেন তার ভাই মুসআব আব্দুল্লাহ খন্দকার। তারা উভয়েই আরবী বিভাগ ২০-২১ সেশনের শিক্ষার্থী।
এজিএস পদে প্রার্থী হওয়া আবু উবাইদা জুলাই অভ্যুত্থানের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ছিলেন। এছাড়া জহু হল অ্যারাবিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হল কুইজ ক্লাবের সহ-সভাপতি হিসেবে নিযুক্ত আছেন।
সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা মুসআব আব্দুল্লাহ খন্দকার ক্যাম্পাস জীবনের শুরু থেকেই কুইজ ক্লাব, সাহিত্য সংসদ, বিএনসিসিসহ বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার এর সাথে যুক্ত ছিলেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির জয়েন্ট সেক্রেটারি ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুসআব আব্দুল্লাহ খন্দকার বলেন, "জুলাই বিপ্লবের পূর্ববর্তী সময়ে ঢাবির হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য-সংস্কৃতিসহ বিভিন্ন এক্সট্রা-কারিকুলার এক্টিভিটিজ বা ইন্টেলেকচুয়াল কিছু নিয়ে কাজ করার আগ্রহ ছিল খুবই কম। কারণ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের প্রতিটি শিক্ষার্থীকে গণরুমে থেকে সপ্তাহের প্রায় প্রতিটি দিন ছাত্রলীগের বাধ্যতামূলক গেস্টরুম, প্রোগ্রাম, মিছিল মিটিং এ হাজিরা দিয়ে জাস্ট একাডেমিক লাইফে কনসেনট্রেশন রাখাই ছিল অনেক কষ্টসাধ্য ব্যাপার। একটা সময় যে জহু হল থেকে কবি হেলাল হাফিজের মত প্রখ্যাত সাহিত্যিকরা নিজেদের অসাধারণ সব সাহিত্যকর্ম রচনা করে গেছেন, এটাই হয়তো অনেক শিক্ষার্থী জানে না। আমি চেষ্টা করবো, হলের প্রতিটি বর্ষের শিক্ষার্থীই যেন একাডেমিক এর পাশাপাশি বুদ্ধিবৃত্তিক পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারে, জহু হলের জন্য সুনাম বয়ে আনতে পারে।"
উল্লেখ্য, মুসআব ও আবু উবাইদা উভয়েই ২০২০-২১ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরীক্ষায় বি ইউনিট থেকে একই মেরিট স্কোর ও পাশাপাশি মেধাক্রম নিয়ে আরবী বিভাগে ভর্তি হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিমান বাংলাদেশের নতুন পরিচালক নাসির উদ্দিন অসীমকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু