ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ডিএসই-তে পতনের শীর্ষে ৭ প্রতিষ্ঠান
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭-২১ আগস্ট) পতনের শীর্ষ তালিকায় উঠেছে এক্সিম ব্যাংক। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সপ্তাহজুড়ে এক্সিম ব্যাংকের শেয়ারের দর কমেছে ১৭.৮৬ শতাংশ। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এর শেয়ারদর ছিল ৫ টাকা ৬০ পয়সা, যা কমে বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৪ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ১ টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ছিল ৩ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহ শেষে এর দর দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়। এতে এক সপ্তাহে শেয়ারদর কমেছে ৫০ পয়সা বা ১১.১৬ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১.৫৯ শতাংশ। আগের সপ্তাহে শেয়ারদর ছিল ৬ টাকা ৯০ পয়সা, যা কমে দাঁড়িয়েছে ৬ টাকা ১০ পয়সায়। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে কমেছে ৮০ পয়সা।
এ ছাড়া সাপ্তাহিক দরপতনের তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে প্রিমিয়ার লিজিংয়ের দর কমেছে ১০.৭১ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০.৬৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৮.৫৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৮.৫১ শতাংশ, সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৭.৮৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের দর কমেছে ৬.৯০ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)