ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ছাত্রদলের ডাকসু ইশতেহার, ঢাবি হবে শতভাগ আবাসিক
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের আবাসন সংকটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অঙ্গীকার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আবাসনকে শিক্ষার্থীদের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এর সমাধানকেই তারা তাদের মূল প্রতিশ্রুতি হিসেবে ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এই অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, "ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে আসা। তাদের পক্ষে বাইরে মেস বা হোস্টেলে থেকে পড়াশোনার খরচ চালানো প্রায় অসম্ভব। জীবনধারণের তাগিদে অনেককে ৪-৫টি টিউশনি করতে হয়, যার ফলে তারা পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দিতে পারে না।"
পড়াশোনায় অমনোযোগের পরিণাম তুলে ধরে তিনি আরও বলেন, "সময়ের অভাবে অনেক শিক্ষার্থীর সিজিপিএ ৩.৫০-এর নিচে নেমে আসে, যা তাদের ভালো চাকরির প্রতিযোগিতা থেকে ছিটকে দেয়। ছাত্রদল নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায়, যেখানে তাদের মাথার ওপর একটি ছাদ এবং পড়ার জন্য একটি টেবিল নিশ্চিত থাকবে। এর জন্য বড় ভবনের প্রয়োজন নেই, সামর্থ্য অনুযায়ী টিনের চালা দিয়ে হলেও আমরা শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করব।"
আবিদুল ইসলাম খান জানান, আবাসন সংকট নিরসনের এই পরিকল্পনার বিস্তারিত রূপরেখা এবং অন্যান্য শিক্ষার্থীবান্ধব প্রতিশ্রুতিসহ তাদের পূর্ণাঙ্গ ইশতেহার শিগগিরই ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম, এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ এবং প্যানেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)