ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেল ঘোষণা
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামে ২৭ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। এতে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক আব্দুল কাদের এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবু বাকের মজুমদার।
বুধবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া।
ঘোষিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের বাগছাসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং জিএস প্রার্থী আবু বাকের মজুমদার সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
প্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আশরেফা খাতুন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিয়ান ফারুক, সমাজসেবা সম্পাদক পদে মহির আলম এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মো. হাসিবুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।
একটি ব্যতিক্রমী পদক্ষেপে, বাগছাস গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি। গত ১৫ জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর প্রতি সমর্থন জানিয়ে এই পদটি ফাঁকা রাখা হয়েছে বলে সংগঠনটি জানায়। এছাড়া, সদস্য পদে ১৩ জনের নাম ঘোষণা করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা