ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
ডাকসুতে ভিপি জিএস এজিএস পদে যারা নির্বাচন করছেন
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। আগামীকাল শেষ হচ্ছে মনোনয়নপত্র নেওয়ার সময়।
এখন পর্যন্ত ডাকসুতে মনোনয়নপত্র নিয়েছেন ১২৫ জন। আগামীকাল শেষদিনে এটি ৩০০ ছাড়িয়ে যাবে আশা করা যায়। এখন পর্যন্ত ভিপি পদে ১৯ জন, জিএস পদে ২ জন, এজিএস পদে ৫ জন, সম্পাদক পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন মনোনয়ন নিয়েছেন।
ছাত্রদল, শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বাম সংগঠন এবং এর বাইরে দুই থেকে তিনটি প্যানেল থাকবে বলে সূত্র বলছে। এখন পর্যন্ত শুধুমাত্র ইসলামী ছাত্র আন্দোলন প্যানেল ঘোষণা করেছে। বাকিরা কাল পরশুর মধ্যেই ঘোষণা করতে পারে।
ছাত্রদলের প্যানেলে এখন পর্যন্ত আলোচনায় এগিয়ে আছে ভিপি পদে আবিদুল ইসলাম খান এবং জিএস পদে শেখ তানভীর বারী হামিম। শিবিরের প্যানেল থেকে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান নির্বাচন করতে পারেন।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ভিপি পদে আব্দুল কাদের, জিএস পদে আবু বাকের মজুমদার এবং এজিএস পদে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে নিয়ে প্যানেল ঘোষণা হতে পারে।
বামজোটের প্যানেলে ঢাবির ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক এবং বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল শীর্ষ তিন পদে থাকছেন।
ছাত্র অধিকার পরিষদের প্যানেলে (সমন্বিত) ভিপি পদে বিন ইয়ামিন মোল্লা, জিএস, এজিএস পদে আলোচনা চলছে। তবে রাকিবুল ইসলাম ও সাবিনা ইয়াসমিন আলোচনায় আছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঘোষিত প্যানালে ভিপি পদে লড়বেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত এবং জিএস পদে লড়বেন খায়রুল আহসান মারজান। আর এজিএস পদে প্রার্থী হবেন ঢাবির সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।
এর বাইরে স্বতন্ত্র প্যানেলে জামালুদ্দীন মোহাম্মদ খালিদ ভিপি এবং মাহিন সরকার জিএস নির্বাচন করতে পারেন। আরেক প্যানেলে উমামা ফাতেমা ভিপি এবং মহিউদ্দিন মুজাহিদ মাহি জিএস পদে। এছাড়া স্বতন্ত্র প্যানেল ছাড়া ভিপি পদে জুলিয়াস সিজার তালুকদার, ভিপি পদে শামীম হোসেন এবং এজিএস পদে আরাফাত চৌধুরী নির্বাচন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী