ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসুতে নারী ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন হচ্ছে না
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন করা হবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদসহ কয়েকটি ছাত্র সংগঠন নারী শিক্ষার্থীদের হল থেকে ভোটকেন্দ্রের দূরত্ব বেশি হওয়ার কারণ দেখিয়ে তা পরিবর্তনের দাবি জানিয়েছিল।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, "আমরা আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থীর কথা চিন্তা করেই কেন্দ্রগুলো নির্ধারণ করেছি। কার্জন হলে মাত্র একটি হল রয়েছে, সেখানে কোনোভাবেই চারটি হলের ভোট গ্রহণ করা সম্ভব নয়।"
অধ্যাপক জসীম উদ্দিন আরও বলেন, "শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে আসা-যাওয়ার সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের শাটল বাস সার্ভিস চালু থাকবে। আমরা তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করব। অনেক চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আবাসিক-অনাবাসিক সবার জন্য সমান সুযোগকে আমরা প্রাধান্য দিয়েছি।"
এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের জন্য মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ১০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে একজন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে দুজন, বিভিন্ন সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদের জন্য ১১ জন মনোনয়নপত্র তুলেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)