ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবি ছাত্রদলের হল কমিটি বহাল থাকছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটিগুলো বহাল থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। হল পর্যায়ে ছাত্র রাজনীতির ধরন চূড়ান্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করবে বলেও তিনি জানান।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একটি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
ছাত্রদল সভাপতি বলেন, "গত ৯ আগস্ট হল পর্যায়ে ছাত্র রাজনীতির ধরন নিয়ে প্রশাসনের সঙ্গে আমাদের যে বৈঠক হয়েছিল, তার সবশেষ পরিস্থিতি জানতেই আজ আমরা সাক্ষাৎ করেছি। প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে।" তিনি আরও জানান, কমিটি গঠনের আগে ২৩টি ছাত্র সংগঠনের পাশাপাশি এখন সাধারণ শিক্ষার্থীদেরও মতামত নেওয়া হবে।
ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে উল্লেখ করে রাকিব বলেন, "শিক্ষকরা নিজেরাই স্বীকার করেছেন যে, ইসলামী ছাত্রশিবির তাদের পরিচয় গোপন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে দখলদারিত্ব প্রতিষ্ঠা করছে, ঠিক যেমনটা আগে ছাত্রলীগ করেছিল। গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট সংকটগুলোর পেছনে এই গুপ্ত রাজনীতিই দায়ী।" প্রশাসন এ ধরনের রাজনীতি বন্ধের বিষয়টি নতুন রূপরেখায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছে বলে তিনি জানান।
ছাত্রদল সভাপতি আরও বলেন, "আমরা প্রশাসনকে চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি।" তিনি অভিযোগ করেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ’ নামে একটি ফেসবুক গ্রুপ থেকে নারী শিক্ষার্থী, শিক্ষক ও গণআন্দোলনের নেতাদের বিরুদ্ধে নিয়মিত হয়রানি ও অপপ্রচার চালানো হচ্ছে, যার পেছনে ছাত্রলীগের জুলিয়াস সিজার তালুকদার জড়িত।
রাকিব জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদলকে আশ্বস্ত করেছে যে, সাইবার বুলিং এবং গুপ্ত রাজনীতির মাধ্যমে কারা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, তা তদন্ত করা হবে। এছাড়া, আগামী শনিবারের মধ্যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধকরণ, হল রাজনীতির রূপরেখা চূড়ান্ত করা এবং ছাত্রলীগের কমিটি ও সংশ্লিষ্ট মামলার অগ্রগতির বিষয়ে সবশেষ তথ্য জানানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)