ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসুতে নারী ভোটকেন্দ্র পরিবর্তনের দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভোটকেন্দ্রগুলোর স্থান পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। তাদের অভিযোগ, হল থেকে ভোটকেন্দ্রগুলো দূরে হওয়ায় বিপুল সংখ্যক ছাত্রী ভোটদানে নিরুৎসাহিত হবেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।
তিনি বলেন, "নারী শিক্ষার্থীদের জন্য যে পাঁচটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, তা তাদের হল থেকে অনেক দূরে। আমরা মনে করি, যারা নারী নেতৃত্ব চায় না, তারা প্রশাসনের সঙ্গে মিলে পরিকল্পিতভাবে এমনটা করেছে।"
সংগঠনটির পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:
সুফিয়া কামাল হলের ভোটকেন্দ্র টিএসসি থেকে কার্জন হলে স্থানান্তর করা।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও কুয়েত মৈত্রী হলের কেন্দ্র টিচার্স ক্লাবের পরিবর্তে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে স্থাপন করা।
রোকেয়া হল ও শামসুন্নাহার হলের জন্য টিএসসি ও একটি বিকল্প ভোটকেন্দ্র স্থাপন করা।
আবু বাকের মজুমদার আরও বলেন, "টিএসসির মতো একটি ছোট জায়গায় ১৪ হাজারের বেশি ভোট গ্রহণ করা সম্ভব নয়। এখানে সর্বোচ্চ তিন থেকে চার হাজার ভোট নেওয়া যেতে পারে। আমাদের আশঙ্কা, ইচ্ছাকৃতভাবে কৃত্রিম দীর্ঘ লাইন তৈরি করে নারীদের ভোটে অংশগ্রহণ থেকে বিরত রাখার পরিকল্পনা করা হচ্ছে।" তিনি এ বিষয়ে প্রশাসনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
এ সময় সংগঠনের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, শিক্ষার্থীদের অনুভূতি ও কল্যাণকে গুরুত্ব দিয়েই ছাত্র রাজনীতি করা উচিত। ছাত্র সমাজের প্রকৃত পরিবর্তন আনতে হলে তাদের দাবিকে মাথায় রাখতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা