ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়া সফরে ৫ সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় সই
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং ৩টি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার পুত্রজায়ায় নিজ কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
এর আগে পুত্রজায়ায় পৌঁছালে ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। বৈঠকের আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। একান্ত বৈঠকে অংশ নেওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কূটনীতিকদের সঙ্গে ড. ইউনূসের পরিচয় করিয়ে দেন। বৈঠকের সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
প্রধান উপদেষ্টার সফরসূচিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ারও পরিকল্পনা রয়েছে।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ড. ইউনূস সোমবার কুয়ালালামপুরে পৌঁছান। বিমানবন্দরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল তাকে স্বাগত জানান এবং লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেন।
প্রেস সচিব শফিকুল আলমের তথ্য অনুযায়ী, এ সফরে অভিবাসন ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। প্রধান উপদেষ্টা আজ একটি ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন। পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে।
আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি দেবে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম)। এ অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও উপস্থিত থাকতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত