ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
সম্প্রতি পিএসসি ঘোষিত নীতিমালা অনুযায়ী বিসিএসের শিক্ষা ক্যাডারে স্বতন্ত্র বিভাগের সাথে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার (১১ আগষ্ট) সকাল এগারোটায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাষ্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা ক্যাডারে স্বতন্ত্র বিভাগে অন্যান্য বিভাগের অন্তর্ভুক্তি বাতিল ও পিএসসি সংস্কারের দাবি জানান।
বিক্ষোভে শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানিয়ে ঢাবির বাংলা বিভাগের শিক্ষক ড. উপল তালুকদার বলেন, এক বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্ত করলে বিভাগের স্বকীয়তা, স্বাতন্ত্র্য থাকে না। এতে হ-য-ব-র-ল পরিস্থিতির সৃষ্টি হয়। আমি শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং অবিলম্বে এটি বাতিলের দাবি জানাচ্ছি।

বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, ২০২৪ সালে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু এর এক বছর পরে আমাদের আবার বৈষম্যের স্বীকার হতে হচ্ছে। যে যুক্তিতে বাংলার সাথে ভাষাবিজ্ঞান যুক্ত হচ্ছে, একই যুক্তিতে তো আমরা দর্শন, সমাজবিজ্ঞানের সাথে অন্তর্ভুক্ত হতে পারি। আমরাও তো ওসব কোর্স পড়েছি। তাই আমরা বলতে পারি এ যুক্তি একেবারেই অবান্তর।
বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী তানজিম সাকিব বলেন, আমাদের এ আন্দোলন কেবল ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন নয়। বরং এটি পিএসসির স্বেচ্ছাচারিতার বিরূদ্ধে সকল সচেতন শিক্ষার্থীর আন্দোলন। আমাদের আন্দোলন ঢাবি থেকে স্ফুলিঙ্গ হয়ে সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়বে। আমাদের আন্দোলন চলমান থাকবে। প্রয়োজন হলে পিএসসি সংস্কার করেই আমরা ক্লাসে ফিরবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী