ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
৬ লাখ কোটিও ছাড়িয়ে যেতে পারে খেলাপি ঋণের পরিমাণ
ডুয়া ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেছেন, পূর্বে খেলাপি ঋণের তথ্য গোপন রাখা হতো। কিন্তু এখন তা প্রকাশ্যে আনার প্রচেষ্টা চলছে। বর্তমানে খেলাপি ঋণ ৪ লাখ কোটি টাকা বা এর অধিক হতে পারে বলে জানা যায়। পুরোপুরি তথ্য প্রকাশিত হলে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটিরও বেশি হতে পারে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ব্যাংকগুলোতে অডিট চলছে এবং প্রকৃত খেলাপি ঋণের তথ্য পাওয়া গেলে তা কমানোর জন্য পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি।
হুসনে আরা শিখা বলেন, গত পাঁচ মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে। ব্যাংকিং টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং ডলার বাজারের স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু সুফল দেখা গেলেও আ্ইনের অর্থনৈতিক ক্ষেত্রে পুরোপুরি স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখনও সম্ভব হয়নি। তবে তিনি জানান, আর্থিক ভীতি কেটে গেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র উল্লেখ করেন, ২০২৫ সালের শেষ নাগাদ কোন ব্যাংক থেকে কত টাকা পাচার হয়েছে সে সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাবে। পাচারকৃত অর্থ ফেরত আনা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। নিরাপত্তার কারণে সেই তথ্যগুলো এখনও শেয়ার করা হয়নি।
মূল্যস্ফীতি নিয়ে তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই একাধিকবার সুদের হার বাড়িয়েছে। আশা করা হচ্ছে জানুয়ারিতে মূল্যস্ফীতি কমবে। যদি না কমে তবে সম্ভবত আবার সুদের হার বাড়ানো হতে পারে। তবে ব্যবসায়ীরা এ ব্যাপারে খুশি নন। কারণ এতে তাদের ব্যাংক ঋণের জন্য অতিরিক্ত সুদ দিতে হচ্ছে। বিনিয়োগ কমে যাচ্ছে এবং কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি অন্যান্য সংস্থাগুলোকেও কার্যকরভাবে কাজ করতে হবে বলে তার অভিমত।
সর্বশেষে তিনি বলেন, বিনিয়োগ কমে যাওয়ার জন্য শুধুমাত্র সুদের হার দায়ী নয়। অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি সরবরাহ, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলোও বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। তাই কেন্দ্রীয় ব্যাংকের একক প্রচেষ্টায় মূল্যস্ফীতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ সম্ভব নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল