ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
এসএমএসে সাড়া না দিলে এনআইডির সংশোধন আবেদন বাতিল
ডুয়া নিউজ : এসএমএসে সাড়া না দিলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন বাতিল করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে পরপর তিনবার এসএমএসের মাধ্যমে শুনানিতে ডাকা হতে পারে এনআইডি সংশোধন আবেদনকারীকে। ইসির এনআইডি সেবা সহজকীকরণ সংক্রান্ত কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
ইসির এনআইডি সেবা সহজকীকরণ সংক্রান্ত কমিটি প্রধান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ইতোমধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নে পরিচালককে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
এতে বলা হয়েছে, মাঠপর্যায়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অনিষ্পন্ন আবেদনগুলো (বিশেষ করে (গ) ও (খ) ক্যাটাগরি) নিষ্পত্তির জন্য অধিক সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে এবং রোল (ক্ষমতা) দিয়ে একটি ক্রাশ প্রোগ্রাম শুরু করতে হবে। একইসঙ্গে অন্যান্য ক্যাটাগরির অনিষ্পন্ন আবেদনও নিষ্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনসমূহ নিষ্পত্তিতে অনুসরণ করতে হবে টাইম বাউন্ড স্ট্রাকচার। এ ছাড়া সময়ভিত্তিক সাড়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। আবেদনকারী সাড়া না দিলে ধারাবহিকভাবে তিন বার বার্তা দিয়ে আবেদন চূড়ান্ত নিষ্পত্তি বা প্রয়োজনে বাতিল করতে হবে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, ঝুলে থাকা পৌনে চার লাখ সংশোধন আবেদন তিনমাসে নিষ্পত্তি করার চেষ্টা করব। যাতে দুর্নীতি করার সুযোগটাই কমে আসে। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা আবেদনগুলো নিষ্পত্তি করতে পারিনি। কমিশনের অনুমতি নিয়ে লোকবল কম নিয়ে হলেও ৫ থেকে ১০ দিনে বা এক মাসে হাজার হাজার আবেদন নিষ্পত্তি করতে পারব না। শিগগিরই দেখতে পাবেন আমরা একটা ক্রাশ প্রোগ্রামের পরিকল্পনা করেছি। আগামী তিন মাসের মধ্যে এটা উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ