ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ৭৬৪ শিক্ষক
ডুয়া নিউজ : বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৭৬৪ সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাগণ ৫ম গ্রেডে বেতন-ভাতা প্রাপ্য হবেন। পদোন্নতি প্রাপ্তরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২৪ তম ব্যাচের কর্মকর্তা।
সোমবার (০৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের নিন্মবর্ণিত কর্মকর্তাগণ-কে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৫ম গ্রেড, টাকা ৪৩,০০০-৬৯,৮৫/- বেতনক্রমে) নিন্মোক্তভাবে পদায়ন করা হলো।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্দেশাবলী অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। ইনসিট/সংযুক্ত সহযোগী অধ্যাপকগণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর পরিবর্তে স্ব স্ব কর্মস্থলের নির্ধারিত হারে ভাতাদি প্রাপ্য হবেন।
এ আদেশের পরিপ্রেক্ষিতে কোন কর্মকর্তা নিজ প্রতিষ্ঠানের উচ্চতর পদে বা অন্য কোন প্রতিষ্ঠানে পদায়নের জন্য স্বতঃসিদ্ধভাবে অগ্রাধিকারপ্রাপ্ত বলে বিবেচিত হবেন না। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের মধ্যে পরবর্তীতে কারো পদোন্নতি বারিত করার মত কোন বিষয় উত্থাপিত হলে তার পদোন্নতি বিষয়ক আদেশ বাতিলে কর্তৃপক্ষের এখতিয়ার সংরক্ষিত থাকবে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাগণের মধ্যে রয়েছে অর্থনীতির ৫৬, আরবি ও ইসলাম শিক্ষা ২৯, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ৪৬, ইংরেজির ২৬, ইতিহাসের ৩১, উদ্ভিদবিদ্যার ৪৮, কৃষিবিজ্ঞানের ৭, গার্হস্থ্য অর্থনীতির ১, গণিতের ৮৮, দর্শনের ৩৯, পদার্থবিদ্যার ৬৬, পরিসংখ্যানের ৬, প্রাণিবিদ্যার ৭২, ব্যবস্থাপনার ৫৫, বাংলার ৬, ভূগোলের ২৪, মনোবিজ্ঞানের ৯, রসায়নের ২২, রাষ্ট্রবিজ্ঞানের ১৮, সমাজকল্যাণের ১৩, সমাজবিজ্ঞানের ১, সংস্কৃতের ২, হিসাববিজ্ঞানের ৯৪, টিসিসি (বাংলা) ২, টিসিসি (বিজ্ঞান) ৩ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন