ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা
ডুয়া ডেস্ক : ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাক ট্রাভেল মার্ট ২০২৫’ আগামী ৬-৮ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে।
মেলার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সোমবার (০৬ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ মনিটর কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিক্রয় ও বিপণন প্রধান মো. সফিকুল ইসলাম এবং বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ড. ফরহাদ কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মোঃ কামরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্স সমঝোতা স্মারকের অধীনে ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫ এর আয়োজন ও দেশবিদেশে প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ মনিটরকে সার্বিক সহায়তা প্রদান করবে।
এছাড়াও, মেলার ভিজিটরদের জন্য এয়ারলাইন্সটি তাদের নেটওয়ার্কভুক্ত বিভিন্ন গন্তব্যে আকর্ষণীয় প্যাকেজ ও এয়ার টিকিটের ওপর মূল্যছাড় ঘোষণা করবে।
এবারের ঢাকা ট্রাভেল মার্টে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই, ভারত এবং স্বাগতিক বাংলাদেশের ৪৫টির অধিক প্রতিষ্ঠান ও সংস্থা তাদের পন্য ও সেবা প্রদর্শন করবে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অন্যান্য কোম্পানি।
প্রসঙ্গত, ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫ আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০টাকা। ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র্যাফেল ড্র’তে এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার