ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সপ্তাজুড়েই ধারাবাহিক উত্থানে ৬ খাতের বাজিমাত
৩-৬ শতাংশের বেশি মুনাফা নিয়ে ৬ খাতের বাজিমাত। বিনিয়োগকারীদের জন্য বিদায়ী (১৩-১৭ জুলাই’২৫) সপ্তাহটি ছিল ইতিবাচক। সপ্তাজুড়েই ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহটিতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬৪.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩২.৪৮ পয়েন্টে। চাঙ্গা বাজারে অনেক বিনিয়োগকারী মুনাফা তুলতে সক্ষম হয়েছেন। আলোচ্য সপ্তাহে সব খাতে থেকেই মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। তবে ৬ খাতের শেয়ার থেকে ৩-৬ শতাংশের বেশি মুনাফা পেয়েছেন তারা। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
৩-৬ শতাংশের বেশি মুনাফা হওয়া খাতগুলো হলো- কাজগ ও প্রকাশনা, আর্থিক, পাট, লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স এবং সিরামিকস খাত। এসব খাতে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৩-৬ শতাংশের বেশি।
সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে বা মুনাফা হয়েছে কাগজ ও প্রকাশনা খাতে। সপ্তাহজুড়ে এ খাতে দর বেড়েছে ৬.৩০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে আর্থিক খাতে। আলোচ্য সপ্তাহে খাতটিতে দর বেড়েছে ৫.৪০ শতাংশ এবং ৫.২০ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে পাট খাত।
অন্য খাতগুলোর মধ্যে- জেনারেল ইন্স্যুরেন্স খাতের ৩.২০ শতাংশ এবং সিরামিকস খাতে ৩ শতাংশ মুনাফা হয়েছে বা দর বেড়েছে।
এদিকে, সাপ্তাহিক রিটার্নে ৩ শতাংশের কম দর বৃদ্ধি পাওয়া খাতগুলোর মধ্যে- তথ্য প্রযুক্তি খাতের ২.৫০ শতাংশ, বস্ত্র খাতের ২.৪০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ২.২০ শতাংম, ট্যানারি খাতের ১.৯০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ১.৯০ শতাংশ, প্রকৌশল খাতের ১.৭০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৬০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১.৪০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১ শতাংশ, বিবিধ খাতের ০.৯০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ০.৮০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতের ০.৬০ শতাংশ এবং ব্যাংক খাতের ০.৪০ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)