ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
‘আকিজ-মনোয়ারা ট্রাস্ট বৃত্তি’ পেলেন ঢাবির ১৬২ শিক্ষার্থী
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের ১৬২ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী ‘আকিজ-মনোয়ারা ট্রাস্ট বৃত্তি’ লাভ করেছেন।
আজ সোমবার (০৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, আকিজ-মনোয়ারা ট্রাস্টের ট্রাস্টি মিসেস মনোয়ারা বেগম এবং নির্বাহী পরিচালক সাজমিন সুলতানা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তি প্রদান কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমাজের সংযোগ স্থাপনের বহিঃপ্রকাশ। শিক্ষার্থীদের সহায়তা করার পাশাপাশি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারের ক্ষেত্রেও এধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আকিজ-মনোয়ারা ট্রাস্টের এই বৃত্তি প্রদান কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে আকিজ গ্রুপের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে ১ বছরের জন্য মাসিক ৫ হাজার টাকা করে বৃত্তি দেয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)