ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরতে আকুতি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের
ডুয়া ডেস্ক : বেসরকারি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিওটির অপসারণ, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, নিরপেক্ষ প্রশাসক দিয়ে দ্রুত অ্যাকাডেমি কার্যক্রম সচল ও বিওটি নিয়োগ এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (০৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা জীবনে ফেরার আকুতি জানান। পাশাপাশি শিক্ষার্থীরা সরকারের কাছে বিশ্ববিদ্যালয়টির বিওটি চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে অবৈধ পদ দখল, বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
তাদের দাবি, দীর্ঘ ২১ বছরের উপেক্ষা আর অবহেলার চূড়ান্ত শিকার প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন বোর্ড অব ট্রাস্টিজের দুর্নীতি আর অনিয়মের কারণে দুই দশকেও বিশ্ববিদ্যালয়টি নিজস্ব ক্যাম্পাস যেতে পারেনি।
এর আগেও ২০১০ সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১২ সালে পূর্বাচলের ৩০০ ফিটে নিজস্ব ক্যাম্পাসের জন্য জমি ক্রম করে বিশ্ববিদ্যালয়টি। তবে দুর্নীতির কারণে স্থায়ী ক্যাম্পাসের মুখ দেখেনি শিক্ষার্থীরা।
দাবি আদায়ে গত ২০ ডিসেম্বর শিক্ষার্থীরা পুনরায় আন্দোলনে নামেন। আন্দোলনের মুখে ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টির ভিসি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শুভময় দত্ত পদত্যাগ করেন।
এসময় তারা বিক্ষোভ মিছিল, ক্লাস পরীক্ষা বর্জন ও রাস্তা অবরোধ, ইউজিসি ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে দাবি আদায়ের চেষ্টা করেন।
শিক্ষার্থীরা ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং উচ্চশিক্ষার দায়িত্বশীল ব্যক্তিদের কাছে দুর্নীতিবাজ বোর্ড অব ট্রাস্টি অপসারণ ও শিক্ষা কার্যক্রম সচল করার দাবি জানান। সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা আগামীকাল (৭ জানুয়ারি) মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)