ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
যেদিন ঢাবির চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ডুয়া ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার (৪ জানুয়ারি)। পরীক্ষা চলে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। এই ইউনিটের ফলাফল দুই সপ্তাহের মধ্যে প্রস্তুত করা হবে তবে ফল প্রকাশের সময় শিক্ষার্থীরা জানতে পারবেন কেন্দ্রীয় ভর্তি কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের পর।
চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কোঅর্ডিনেটর এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ জানান, আমরা দুই সপ্তাহের মধ্যে ফলাফল প্রস্তুত করে জমা দেব। এরপর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে যে, সব ইউনিটির ফল এক সঙ্গে প্রকাশ করা হবে নাকি আলাদাভাবে।
বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হলেও চারুকলা ইউনিটের পরীক্ষা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হয়েছে। এ বছর চারুকলা ইউনিটে মোট আপ্লিকেশন জমা পড়েছে ৬ হাজার ৯৩টি, যেখানে মোট আসন সংখ্যা ১৩০টি। এর ফলে, প্রতি আসনের জন্য প্রায় ৪৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন। চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারিত ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ