ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
বাংলাদেশে প্রথম রোবটিক রিহ্যাব সেন্টারের যাত্রা শুরু
বাংলাদেশে পক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদি স্নায়ুজনিত রোগে আক্রান্ত রোগীদের পুনর্বাসনে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপারস্পেশালাইজড হাসপাতালে যাত্রা শুরু করছে দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার। পাইলট প্রকল্পের আওতায় সীমিত পরিসরে চালু হচ্ছে এই অত্যাধুনিক সেবাকেন্দ্র, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) রোবটের মাধ্যমে দেওয়া হবে ফিজিওথেরাপি।
চীনের কারিগরি সহায়তায় গড়ে ওঠা এই কেন্দ্র উন্নত বিশ্বের মানদণ্ডে তৈরি হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তি ও নিখুঁত পুনর্বাসন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে এটি হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক রোবটিক রিহ্যাব সেন্টার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পে চীন সরকার প্রায় ২০ কোটি টাকা মূল্যের রোবটিক যন্ত্রপাতি অনুদান দিয়েছে। সেন্টারটিতে রয়েছে মোট ৬২টি রোবট, যার মধ্যে ২২টি এআই-নির্ভর। এসব রোবটের সাহায্যে রোগীর অবস্থা অনুযায়ী সুনির্দিষ্ট ফিজিওথেরাপি, স্নায়ু পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।
সেন্টার চালুর প্রস্তুতির অংশ হিসেবে চীনের সাত সদস্যের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের একটি দলের তত্ত্বাবধানে ২৭ জন বাংলাদেশি চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত জনবল দক্ষতা অর্জন ও কার্যক্রম সফলভাবে পরিচালনায় সক্ষম হলে সেন্টারটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।
স্ট্রোক, পক্ষাঘাত, স্নায়ুবিক জটিলতা, নার্ভ ইনজুরি, দীর্ঘমেয়াদি ব্যথা, ফ্রোজেন শোল্ডার ও দুর্ঘটনাজনিত জটিলতায় আক্রান্ত রোগীরা এই সেন্টার থেকে উপকৃত হবেন। বিশেষভাবে, জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহতদের জন্য এখানে বিনামূল্যে রোবটিক চিকিৎসাসেবা প্রদান করা হবে।
এই সেবা শুধু নির্দিষ্ট কিছু রোগীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নির্ধারিত নীতিমালার আলোকে ধাপে ধাপে সাধারণ রোগীদের জন্যও এটি উন্মুক্ত করা হবে। একইসঙ্গে চিকিৎসা ব্যয় সীমিত রাখার পরিকল্পনা রয়েছে, যেন সেবা সবার নাগালে থাকে।
এই রোবটিক সেন্টারের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ আধুনিক পুনর্বাসন চিকিৎসায় এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এটি শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং অসুস্থতা ও শারীরিক প্রতিবন্ধকতায় ভোগা মানুষের জীবনে আশার আলো হয়ে উঠবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা