ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
দেশে বর্তমান বেকারের সংখ্যা ২ লাখ ৬০ হাজার
ডুয়া নিউজ: বাংলাদেশে বেকারের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শ্রমশক্তির মধ্যে ২৬ লাখ ৬০ হাজার মানুষ বেকার ছিলেন। আজ রবিবার (০৫ জানুয়ারি) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে এ তথ্য জানানো হয়েছে।
বেকারের এই নতুন হিসাবটি ১৯তম আইসিএলএস (পরিসংখ্যানবিদদের আন্তর্জাতিক সম্মেলন) অনুসারে প্রস্তুত করা হয়েছে। এই পদ্ধতিতে, যেসব মানুষ উৎপাদনমূলক কাজে নিয়োজিত কিন্তু বাজারে পণ্য বা সেবা বিক্রি করেন না, তাঁদের কর্মহীন হিসেবে ধরা হয় এবং তাঁরা বেকার হিসেবে বিবেচিত হন। বিবিএস প্রথমবার এই পদ্ধতিতে হিসাব করলো।
আগে ১৩তম আইসিএলএস অনুসারে বেকারত্বের হিসাব করা হত। নতুন হিসাবের পাশাপাশি এবার পুরনো হিসাবও দেওয়া হয়েছে। পুরনো হিসাব অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বেকারের সংখ্যা ছিল ২৫ লাখ ৫০ হাজার, যা পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় কমেছে। তবে নতুন পদ্ধতিতে বেকারদের সংখ্যা ২০ হাজার বৃদ্ধি পেয়েছে।
বিবিএসের জরিপ অনুযায়ী, বেকারের মধ্যে মূলত তাঁরা অন্তর্ভুক্ত হন যারা জরিপের আগের সাত দিন কোনো কাজ করেননি, তবে কাজের জন্য প্রস্তুত ছিলেন এবং পরবর্তী দুই সপ্তাহও কাজের জন্য প্রস্তুত ছিলেন। এছাড়া যারা বিগত ৩০ দিনে কাজ খুঁজেছিলেন তাঁদেরও বেকার হিসেবে ধরা হয়।
এ বিষয়ে বিবিএসের এক কর্মকর্তা জানান, ১৯তম আইসিএলএস অনুসারে এই জরিপটি প্রথমবারের মতো করা হয়েছে, তাই পরিসংখ্যানে কিছু পরিবর্তন হয়েছে।
১৩তম আইসিএলএস অনুসারে, গত সেপ্টেম্বর মাসে দেশের শ্রমশক্তি ছিল ৭ কোটি ৬ লাখ নারী-পুরুষ। যার মধ্যে পুরুষ ৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার এবং নারী ২ কোটি ২৫ লাখ ৭০ হাজার। জরিপের সময় ৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার মানুষ এক ঘণ্টা মজুরির বিনিময়ে কাজ করেছেন, যার মধ্যে পুরুষ ৪ কোটি ৫৭ লাখ ৭০ হাজার এবং নারী ২ কোটি ১৭ লাখ ৪০ হাজার।
শ্রমশক্তির বাইরের জনগণ, যেমন শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষ, অবসরপ্রাপ্ত এবং গৃহিণীরাসহ মোট ৫ কোটি ১৪ লাখ ৪০ হাজার নারী-পুরুষ ছিলেন।
এছাড়া প্রতি বছর প্রায় ২০ লাখ মানুষ চাকরির বাজারে প্রবেশ করেন, যার মধ্যে ১৩-১৪ লাখ মানুষের কর্মসংস্থান দেশের অভ্যন্তরে হয় এবং বাকিরা কাজের জন্য বিদেশে যান। গত দুই দশকে বেকারের সংখ্যা প্রায় ২৪-২৮ লাখের মধ্যে স্থিতিশীল রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ