ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবির প্রিন্টমেকিং বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী আজ রবিবার (০৫ জানুয়ারি) জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য তিনি শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্টমেকিং বিভাগের অনারারি অধ্যাপক সৈয়দ আবুল র্বাক আল্ভী, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক এবং ‘শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ সংগ্রহশালা’র প্রতিষ্ঠাতা শিল্পী আহমেদ নাজির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন বিভাগীয় চেয়ারপার্সন সহযোগী অধ্যাপক আসমিতা আলম শাম্মী। এছাড়া প্রদর্শনীর বিভিন্ন তথ্য তুলে ধরেন আয়োজন কমিটির আহবায়ক অধ্যাপক মো. আনিসুজ্জামান।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের শিল্পচর্চায় আগ্রহী করে তোলার ক্ষেত্রে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক আরও উন্নয়ন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
৫০ জন শিক্ষার্থীর শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে। এতে ২০২৩ ও ২০২৪ সালের বাছাইকৃত কাঠখোদাই, এচিং, একুয়াটিন্ট, ড্রাই পয়েন্ট, লিথোগ্রাফি, পেন্সিল স্কেচ, জলরঙ, ডিজাইনসহ বিভিন্ন মাধ্যম ও নিরীক্ষাধর্মী ১৮০টি শিল্পকর্ম স্থান পেয়েছে।
এর মধ্যে পুরস্কারের জন্য মনোনীত হয় ১৬টি শিল্পকর্ম। প্রদর্শনী ৫-৯ জানুয়ারি প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)