ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবি আরবী বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুরু
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের উদ্যোগে ‘Current trends in Arabic Language and literary studies’ শীর্ষক দু’দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন আজ ৫ জানুয়ারি (রোববার) শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আর.সি. মজুমদার আর্টস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু বকর রফিক আহমদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নুরে আলম অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আরবী ভাষা ও সাহিত্যকে উপজীব্য করে প্রথমবারের মতো এই সম্মেলন আয়োজন করায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। পবিত্র কোরআন-এর ভাষা হওয়ায় এর যেমন মর্যাদা রয়েছে, তেমনি আন্তর্জাতিক পরিসরে যোগাযোগের ক্ষেত্রেও এই ভাষার গুরুত্ব অপরিসীম। নিয়মিত পড়াশোনা ও বিভাগের শিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকার মাধ্যমে আরবী ভাষায় দক্ষতা অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)