ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বিনিয়োগকারীদের বাড়তি চাহিদা সাত কোম্পানির শেয়ারে
নতুন বছরের প্রথম কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। এদিন উভয় বাজারে সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দামও বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বিক্রেতা সঙ্কটে পড়ে হল্টেড হয়েছে ৭ কোম্পানির শেয়ার। যেগুলো হলো- দেশ গার্মেন্টস, মেঘনা ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল, রূপালী ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল এবং তুংহাই নিটিং। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে দেশ গার্মেন্টসের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৫ টাকা ৫০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১০৪ টাকা ৮০ পয়সা থেকে ১১৫ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ৩ লাখ ২৩ হাজার ৭৪৩টি শেয়ার ৩ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকায় লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ২ টাকা ১০ পয়সা বা ৯.৮৬ শতাংশ দর বেড়েছে মেঘনা ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ৫০ পয়সা থেকে ২৩ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ১৬ লাখ ২৫ হাজার ৯৪৬টি শেয়ার ৩ কোটি ৭০ লাখ ৪৮ হাজার টাকায় লেনদেন হয়েছে।
৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৯ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স। আজ ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৭ টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩৫ টাকা ১০ পয়সা থেকে ৩৭ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ২ লাখ ৩ হাজার ৪৬০টি শেয়ার ৭৪ লাখ ২৮ হাজার টাকায় লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- সালভো কেমিক্যালের ১ টাকা ৯০ পয়সা বা ৯.৭৯ শতাংশ, রূপালী ব্যাংকের ১ টাকা ৭০ পয়সা বা ৯.৭৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪০ পয়সা বা ৯.৩০ শতাংশ এবং তুংহাই নিটিংয়ের ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)