ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ২০ শিক্ষার্থী
ঢাবি প্রতিনিধি: পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং সমাজবিজ্ঞান বিভাগের ২০ জন মেধাবী শিক্ষার্থী ‘অধ্যাপক ড. গোলাম এম মাতবর ট্রাস্ট ফান্ড’ বৃত্তি লাভ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ০৫ জানুয়ারি ২০২৫ রবিবার উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিসেস রাশেদা ইরশাদ নাসির, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. গোলাম আজম, ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম এবং ট্রাস্ট ফান্ডের দাতা যুক্তরাষ্টের মনমাউথ বিশ্ববিদ্যালয় -এর অধ্যাপক ড. গোলাম এম মাতবর উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, বৃত্তি প্রদানের মাধ্যমে অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এ ধরনের বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুদানের জন্য তিনি ট্রাস্ট ফান্ডের দাতাকে ধন্যবাদ জানান।
বৃত্তিপ্রাপ্তরা হলেন, আফসানা শিশির আশা, ওবায়েত হোসেন, খান মোহাম্মদ সামসুদ্দোজা, মো. সাজিদুল ইসলাম রিয়াদ, মোছা: সুমাইয়া সারোয়ার, মো. জাকারিয়া আহমেদ জুনায়েদ, মো. মাহবুব আলম খান রাব্বি, নব কুমার রায়, সাদিয়া ফারহান, রাবেয়া খানম জেরিন, মোছা: সোনিয়া আফরিন, পল্লব মিয়া, সাদিয়া আফরিন এনি, সানজিদা আকতার, মো. রবিন খান, মো. তারেক রহমান, জয়া সেন, জাহিদ হাসান, মোছা. সাবিনা ইয়াসমিন এবং মহসিন মিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ