ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবির পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন ছাত্রদল নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দুটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আপ্যায়নবিষয়ক সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জগন্নাথ হল ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে প্রায় ছয় হাজার রুই, কাতলা, তেলাপিয়া, মৃগেল ও পুঁটি মাছের পোনা ছাড়া হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক রাশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ ফরহাদ প্রমুখ।
পোনা অবমুক্তকরণ কার্যক্রম শেষে আরিফুল ইসলাম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শুধু আবাসন বা পাঠচর্চার স্থান নয়, এটি আমাদের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। আমরা চাই, এই পরিবেশ আরও প্রাণবন্ত হোক। পুকুরে মাছের পোনা ছাড়ার মাধ্যমে আমরা শুধু প্রাকৃতিক ভারসাম্যই ফিরিয়ে আনছি না, বরং ভবিষ্যতে শিক্ষার্থীদের পুষ্টির উৎসও তৈরি করছি।”
তিনি আরও জানান, মাছ চাষের এমন উদ্যোগ শুধু পরিবেশবান্ধবই নয়, এটি শিক্ষার্থীদের খাদ্যনিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিতভাবে এই উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই এসব পুকুরে মাছ চাষ কার্যত বন্ধ ছিল। ফলে একদিকে যেমন জলের জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছিল, তেমনি প্রাকৃতিক ভারসাম্যেও দেখা দিচ্ছিল বিচ্যুতি।
আরিফুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেক শিক্ষার্থী।
পোনা অবমুক্তকরণে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ- সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, সদস্য মোহাম্মদ রফিকউল্লাহ, সার্জেন্ট জহুরুল হক হলের সহ আইন সম্পাদক সাফওয়ান হাসান তামিম, জগন্নাথ হলের সহ প্রচার সম্পাদক হৃষীকেশ কুন্ডু, নাসির উদ্দিন সুমন, মোস্তফা হোসেন লিখন, হাসিবুর রহমান আসিফ, প্রসেনজিৎ বিশ্বাস, মোহাম্মদ মারুফ, হারুনুর রশিদ, ইসমাইলুর রহমান পারভেজ, নিত্যানন্দ পাল, গাজী মোহাম্মদ ওমর ফারুক, আকিব, মোস্তাক আহম্মদ রাতুল প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা