ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আরেক বিশ্ববিদ্যালয়ে আন্দোলন
২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিলের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। ভর্তি প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা কোটা পুনরায় চালুর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘প্রশাসন তুমি কার? রক্তাক্ত জুলাইয়ের সাথে বেইমানি’, ‘কোটার জন্য আন্দোলনে করে আবার নতুন কোটা কেন?’ ইত্যাদি নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, "যে কোটার কারণে আমাদের এতগুলো ভাইবোনের জীবন চলে গেছে, সেই কোটা পদ্ধতি এখনো বহাল রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের রক্তের সাথে বেইমানি করেছে। এত শহীদ, এত আহত, এত রক্তের পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কীভাবে সিদ্ধান্ত নেয়, কেন নেয় তা আমাদের কাছে স্পষ্ট না। কোনোভাবেই আমরা আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ যেকোনো ক্ষেত্রে এই নিকৃষ্ট কোটা পদ্ধতি আর দেখতে চাই না।"
এক শিক্ষার্থী বলেন, "যে ১ দফার কারণে পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় তা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। প্রচলিত ধ্যানধারণা এবং আগের মতোই কোটা ব্যবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি প্রশাসনের বোধদয় না হয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করে এই পদ্ধতি বাতিল না করে বহাল রাখে তাহলে আমরা প্রশাসন ভবন ব্লকেড করে দিতে বাধ্য হবো। কোটা পদ্ধতি বাতিল করতে প্রয়োজনে আবারো দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।"
প্রসঙ্গত, গত ২১ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ায় ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য উপস্থিতির সময়সূচি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)