ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিজিএমইএর সাবেক সহ-সভাপতি রাকিবের স্মরণে ঢাবিতে শোকসভা
তৈরী পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারস এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সিনিয়র সহ-সভাপতি ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিবের স্মরণে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১ জুন) বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং অ্যলামনাই অ্যাসোসিয়েশিনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যলামনাই ফ্লোরে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

মার্কেটিং অ্যালামনাই অ্যাসেসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এম এ হানিফের সঞ্চালনায় শোকসভায় আব্দুল্লাহ হিল রাকিবের দীর্ঘ কর্মজীবন ও ব্যক্তিজীবনের স্মৃতিচারণা করেন তার বন্ধু ও সহকর্মীরা। এছাড়াও, তারা তার জীবনের নানা অজানা দিক তুলে ধরেন। শোকসভায় দোয়া পরিচালনা করেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার মো. রাফিদ হাসান।
শোকসভায় মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. সিরাজুল হক বলেন, ১৯৯০ সালে আমি যখন শিক্ষকতা শুরু করি তখন রাকিব আমার স্টুডেন্ট ছিলো। বিভাগের যেকোনো প্রয়োজনে রাকিবের দারস্থ হয়ে আমাদের খালি হাতে ফিরতে হয়নি। সবসময় আমরা তাকে পাশে পেয়েছি।

প্রধান অতিথির বক্তব্যে মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. আশরাফুল ইসলাম বলেন, রাকিব তার জীবনে যে পরিমাণ প্রভাব রেখে গিয়েছেন সেটা তার জানাযায় বিপুল লোক সমাগম দেখেই বোঝা যায়। পঁচিশ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা বাংলাদেশের কয়জন ব্যবসায়ী বা শিল্পপতি করতে পেরেছেন? আমাদের সবাইকে একেকজন রাকিব হয়ে উঠতে হবে। তাহলেই তার আত্মা শান্তি পাবে।
উল্লেখ্য, আব্দুল্লাহ হিল রাকিব ঢাবির মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সহ-সভাপতি ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)