ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে ক্লাস ছুটি কতদিন, যা জানা গেল
২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ছুটি থাকবে মোট ৭৫ দিন। ১৬ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিন্ডিকেটের সভায় এই ছুটির তালিকা অনুমোদন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেখা যায়, মহররম (আশুরা) উপলক্ষ্যে ৫ থেকে ৬ জুলাই দুই দিন; দূর্গা পূজা, শরৎকালীন ছুটি, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষী পূজা উপলক্ষ্যে ২৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর মোট ৯ দিন; বিশ্ববিদ্যালয়ের শোক দিবস উপলক্ষ্যে ১৫ অক্টোবর ১ দিন; শীতকালীন ছুটি, শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস উপলক্ষ্যে ৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর ১৬ দিন; যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর একদিন; শবে মেরাজ উপলক্ষ্যে একদিন; শবে বরাত উপলক্ষ্যে একদিন; শবে কদর, জুমুআ-তুল-বিদা, ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ ১০ দিন; মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ একদিন; ইস্টার সানডে উপলক্ষ্যে একদিন; বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১৪ এপ্রিল একদিন; বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে একদিন; গ্ৰীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহা উপলক্ষ্যে ২৪ মে থেকে ২১ জুন ২৯ দিন ক্লাস ছুটি থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, সমাবর্তনের দিন বা দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ডাকসু সংসদ ও হল সংসদসমূহের নির্বাচনের দিনেও ক্লাস ছুটি থাকবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে ঈদ-ই-মিলাদুন্নবী, সরস্বতী পূজা এবং মে দিবস যেহেতু শুক্রবার পড়েছে যা সাপ্তাহিক ছুটির দিন। তাই এগুলোকে আলাদা ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। একইভাবে জন্মাষ্টমী, শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেহেতু শনিবার পড়েছে সাপ্তাহিক ছুটির কারণে এসব দিনকেও আলাদা ছুটির দিন হিসেবে উল্লেখ করা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী